Sat 06 June 2026
Cluster Coding Blog

সাতেপাঁচে আজ মৌমিতা ঘোষ

maro news
সাতেপাঁচে আজ মৌমিতা ঘোষ

প্রশ্নচিহ্ন

যে সুখেরা ভালোবাসা বোঝে সে সুখেরা বেহিসাবি খুব
আলতো আলোর নীচে দেখি মিথ্যের বাহারি সে রূপ
কথা বলা অহেতুক জেনো, ওতে শুধু জঞ্জাল বাড়ে
সবটুকু মুছে দেওয়া গেলে খুঁজে নেওয়া অসুখেরা সারে।
অসুখের গন্তব্য নেই, আমার মতোই হতভাগী
পাক খাওয়া কেটে যাওয়া ঘুড়ি, পরিচিত কলঙ্ক দাগী।

কত স্মৃতি মোছবার দলে , দাঁড়িয়েছে, হাতে তার দাগ
সুখটুকু ছিল আমাদের, দুঃখের কেন নেই ভাগ?

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register