Mon 14 September 2026
Cluster Coding Blog

T3 || কোজাগরী || 26য় ফটিক চৌধুরী

maro news
T3 || কোজাগরী || 26য় ফটিক চৌধুরী

একটি স্বপ্ন

কখনো তো হতে পারে আমার স্বপ্ন
সত্যি হয়ে গেল একদিন
একদিন বসতে এলে আমার দাওয়ায়
আর ফিরে গেলে না।
স্বপ্ন সত্যি হলে কোজাগরী পূর্ণিমায়
জ্যোৎস্না ফোটে চারদিকে।

দরজা খোলা থাকলে লক্ষ্মী আসে ঘরে
তাই তো রাত জেগে বসে থাকা
তাই কি তুমি এলে, ফিরে গেলে না !
জ্যোৎস্না শাসন করে যে পূর্ণিমা
সেও ভুলে যায় তার ক্ষমতা
আলোর উদ্ভাসে থাকে আনন্দের বিচ্ছুরণ
ফুটফুটে জ্যোৎস্নায় থাকে অপার স্নিগ্ধতা।

দরজা খোলা রাখি লক্ষ্মী আসুক ঘরে
আমার একটি স্বপ্ন না হয় সত্যিই হল !

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register