Tue 06 October 2026
Cluster Coding Blog

|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় দীপঙ্কর বেরা

maro news
|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় দীপঙ্কর বেরা

শারদ নমস্কারে

শিশির ধোয়া শিউলি ফুলে
আঁচল খানি ভরে
যেই ফিরেছি মা বললো, তুই
দুর্গা আমার ঘরে।

সেই খুশিতে বিল পুকুরে
তুলছি পদ্ম শালুক
মেয়ে হয়েই আনব আমি
বিশ্ব শান্তি মুলুক।

পেঁজা তুলোর মেঘের খেলা
খেলব আকাশ পারে
কচি ঘাসের অর্ঘ্য দেবো
শারদ নমস্কারে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register