Fri 18 September 2026
Cluster Coding Blog

কবিতায় পদ্মা-যমুনা তে আহাদুর জামান

maro news
কবিতায় পদ্মা-যমুনা তে আহাদুর জামান

অপেক্ষা

আমার এই ভগ্ন হৃদয় আজও তোমার অপেক্ষায়, তোমার মধুর স্মৃতি জড়ানো ডাইরিটায় আজ কেবলই ধুলো। তুমি আমার জীবন থেকে হারিয়ে গেছো কোন সুদূরে; আমি আজও খুঁজে তোমায় পাইনি। তবু আজও অপেক্ষা করি প্রিয়তমা তোমারই জন্য। হাজারো প্রতিশ্রুতি মনে অজস্র প্রশ্ন জমা করে; তবে, আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তুমি নেই। তবে কি; এই সবটাই ছিল তোমার সাজানো মিথ্যা অভিনয়? না!এতো বছর পরেও আমি মানতে পারিনি আর কোনদিন পারবোও না; তাইতো আজও আমার বুকের পাঁজরের হাড় গুলো মাঝে-মধ্যেই উল্লাস করে ওঠে। তোমার ফেরার অপেক্ষা নিয়ে আজও আমি অন্তহীন পথের পথিক, তবে,প্রিয় একাকীত্ব জীবন যে ভীষণ কঠিন, সেটা কি তুমি আজও বোঝোনি? নাকি কোনোদিন বোঝার চেষ্টাও করো নি? সারাজীবন দুজনে একসাথে থাকার প্রতিশ্রুতিটা কি_________________! তবে ধুলো জড়ানো ডাইরির পাতায় বন্দির জন্য ছিল? হয়তোবা তুমি তোমার জীবনে খুশি। হয়তো আমার এ অপেক্ষা বৃথা; তবে হয়তো তোমার হারিয়ে যাওয়াটা বাঞ্ছনীয় ছিল না।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register