Fri 18 September 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

maro news
সাতে পাঁচে কবিতায় শেষাদ্রি চট্টোপাধ্যায়

সন্ধান

ইচ্ছে হলে জানা যায় কে কতটা চুরি করে নীল রঙ, পাখির পালক
কতটা দ্রুষ্পাপ্য মেঘ কতখানি অলৌকিক জল ভেজায় রোদ্দুর এসে খোলা বারান্দায়
ইচ্ছে হলে জানা যায় ভালোবাসা কতটা আকুল ফিরে আসে প্রতিদিন ঘাস ও মাটিতে
ইচ্ছে হলে জানা যায় ঢেউ গুলি কতটা প্রাচীন ফিরে আসে বেলাভূমি নিজের নির্জনে
ইচ্ছে হলে জানা যায় কখন রোদ্দুর মেঘ একাকার হয়ে যায় খোলা বারান্দায় I
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register