Sat 10 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় অনঞ্জন

maro news
সাতে পাঁচে কবিতায় অনঞ্জন

দুপুরবেলার বৃষ্টি

দুপুরবেলার বৃষ্টিতে ভেসে যায় অভিমানী চিবুক হাঁটু থেকে উঠে জানলায় গিয়ে দাঁড়ায়, বৃষ্টির ছাটে, নরম আদরে ভেসে যায়, ভেসে যায় সব উদাসীন মেঘের নির্ঘোষে শোনা যায় বিজয়-সংবাদ, গান আসে, বৃষ্টির আলো বয়ে আনে সবুজ কামনা। আর্দ্র হাওয়াতে লজ্জার ঝলকে আকাঙ্ক্ষারা ধারালো হয় নতজানু অভিমানের কপালে আলতো চুমু দিয়ে সে বৃষ্টির মেঘলা আলোয় গেয়ে ওঠে ছুঁতে চাওয়ার গান, বেপরোয়া দস্যুর মতো অনুভূতিরা আসে বৃষ্টি-ছাটে একলা লাবণ্যে ভিজে যায় সারাটা দুপুর!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register