Sat 10 October 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় জয়িতা ভট্টাচার্য

maro news
সাতে পাঁচে কবিতায় জয়িতা ভট্টাচার্য

ওরা

ঝোড়ো হাওয়া,দরজা খোলে কুপিটাও গেছে নিভে ওরা বসে আছে,চারজন দুটি শিশু দুই বড়ো জন খোড়ো চাল ভিজে জল পড়ে টন্ টন্ টন্, ওরা বসে আছে স্থির অবিচল
এমনটা ত হতেই পারে!
আছে চারটে কলাইয়ের কাঁসি নিরন্ন নয় যদিও ভাত আছে কয়েকটি দুটি শিশু চোখে বিদ্যুৎ হাসি বাজ পড়ে, ভয়ে ভয়ে বড়ো দুটি
এমনটা ত হতেই পারে!
এই অন্ধকার, এই বিপণ্ণ কথারা, ওই যে কুটির আর নিখোঁজ তারারা এমনটা ত হতেই পারে!
অন্য কোনো গ্রহে বাস করে ওরা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register