Wed 03 June 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে মানস কুমার মাইতি

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে মানস কুমার মাইতি

দ্বিমাত্রিক

নিঃসঙ্গ বৃক্ষের মতো মৌন অস্ত্রে নিজেকে ক্ষত-বিক্ষত করতেই নির্জন নদীর মতো তুমি আমাকে জড়িয়ে ধরলে।
বুকের গভীরে শীতল ল্যাব্রাডার স্রোতে ডুবে যেতে চাইলে তুমি নাবিক ইশারায় ভাসিয়ে দিলে প্রতিশ্রুতি। আমি অক্ষাংশ ভেঙে চুরমার করি , জলবায়ু তখন হয়ে ওঠে নীল অপরাজিতার মতো ।
ঠোঁটে খড় জোগাড় করে ফিনিক্স পাখি, ইউরোপের খন্ড খন্ড মানচিত্র ও রোমান্টিক হয়ে যায়। বাম গালের তিলে পুঞ্জিভূত হয় ঘন মেঘ।
তোমার স্তন জুড়ে শুয়ে থাকে প্রজাপতি, নিস্তব্ধ আলিঙ্গন করে ইমন। আমার বেকার নগ্ন শরীরে গড়িয়ে পড়ে- অভাব ও বোধের দ্বিমাত্রিক প্রেম।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register