Mon 05 October 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে প্রদীপ গুপ্ত

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে প্রদীপ গুপ্ত

দ্য ইকুয়েশন

আমি ভালোবাসি উচ্চারণ করতে খোলা আকাশে ভেসে যাওয়া বৃষ্টিবাহী মেঘের নীচে দাঁড়াতে হয় দু'হাত তুলে।
আমি ভালোবাসি উচ্চারণ করতে এক ডুবে তুলে আনতে হয় পদ্মফুলের শেকড় গভীর ভাবনার অতলে তলিয়ে।
আমি ভালোবাসি উচ্চারণ করতে এক পুকুর দুধে এক তিল পরিমান আতপ দিয়ে তৈরি করতে হয় এক হৃদয় পরমান্ন।
আমি ভালোবাসি উচ্চারণ করতে চোখের তারার কালো মুকুরে ধারণ করতে হয় প্রেমালিঙ্গণ।
ভালোবাসা এক পাওয়া না পাওয়ার জটিল বিক্রিয়া হৃদয়ের এ্যাসিডে ডুবিয়ে দিতে হয় মনের এ্যালকালি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register