Wed 03 June 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অনিন্দিতা মিত্র

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অনিন্দিতা মিত্র

বিষাদমালার মায়ালিপি

একাকীত্বের বাকল সরিয়ে রাত নামে চেরিডাউন ইস্টে, নির্জন জোছনায় স্নান করে তুমি তখন মুক্ত পুরুষ, ঝরে যাওয়া ম্যাপেল পাতার স্তূপ সরিয়ে কবিতারা সংগোপনে ধরা দেয় তোমার খাতায়। সন্ধ্যাতারার নিবিড় লাজুক দৃষ্টির মধ্যে তুমি খুঁজে নিতে চাও তোমার প্রেয়সীকে। তোমার বাড়ির উঠোনে তখন শুভ্র বরফের নগ্ন ভাস্কর্য, হৃদয়-তটে আছড়ে পড়ে সকরুণ আবেগ। বেদনার নদী পার করে তুমি হতে চাও নিঃসঙ্গ প্রেমিক, সব পিছুটান জমা থাকে ছায়াপথের বিষন্ন বাঁকে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register