Wed 03 June 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অয়ন ঘোষ

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অয়ন ঘোষ
ভালোলাগা যত অসুখ
খুলে প্রিয় রাত পোষাক
রহস্য জলে নৌকা ভাসাই
গাঙের মুখে পাক খায় ঢেউ
নোঙর জুড়ে অস্থির সুখ।
ডুবতে ডুবতে থামা,
থামতে থামতে ডোবা
অর্ধেক জীবন গেলো
বোঝা আর না বোঝার
মাঝে বেবাক বসে।
যতবার খুলতে গেছি প্রজাপতি বন্ধন
অলৌকিক পিছুডাক ঘুম পাড়িয়ে দিয়েছে
রঙিন পালকের নীচে, মধু সংবাদ।
এ অসুখ সারবে না, জানি
তাই বড় নিশ্চিন্ত বোধ করি, আজকাল।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register