Thu 02 April 2026
Cluster Coding Blog

প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অনিন্দ্য পাল

maro news
প্রেমের ফাঁদে কবিতায় সারাদিনে অনিন্দ্য পাল

ভালোবাসার জন্য

এখন তো সিএল- এই আছি ছুটি পেয়ে গেছি সমস্ত উৎসব অরণ্য থেকে তবু একবার যদি বল এনে দিতে রক্তগোলাপ চাঁদের বাগানে চলে যাব ভেসে যাব তোমার ওড়নায় জীবন বাজি রেখে
ভালোবাসা রেখে দেব পাঁজর-হৃদয় পেরিয়ে সেখানে শুধু এতদিন রেখেছিলাম তোমার জলছবি আজ না হয় এঁকে নেব চিরদিনের মত তোমাকে হৃদয়ে লুকানো বিরহের তুলিতে ...
রক্তগোলাপ ছুঁয়ে বলছি অন্ধকার ভালবাসি অন্ধকার ছুঁয়ে বলছি শুধু তোমার জন্য এই গোলাপ এনেছি বুকে ধরে ভেনাসের কান্নাজলে ধুয়ে অশ্রু ছুঁয়ে বলছি লক্ষ রাত জেগেও বেঁচে আছি তোমার অন্ধকার চুম্বনে মৃত হব বলে।
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register