Tue 10 March 2026
Cluster Coding Blog

সাতে পাঁচে কবিতায় নব কুমার দে

maro news
সাতে পাঁচে কবিতায় নব কুমার দে

সাপ

বিরাট হা করে সাপটা এগিয়ে এলো
আমি তখন আত্মহত্যার প্রবল উচ্ছ্বাসে সম্মোহিত একটু একটু করে সম্পূর্ণ গিলে ফেললো
পেটের ভেতর সেঁধিয়ে বুঝলাম সাপের বাইরেটাই ঠাণ্ডা ভেতরটা বেশ গরম তোমার বুকের মত
তখনই চিৎকার করলাম কেউ কাগজ কলমটা দাও আমার
গলে গলে যাবার আগে মরে মরে যাবার আগে কবিতা তো লিখতে পারিনি ঠিক তেমন তেমন
একটু অভিমান লিখবো
হা মুখ বন্ধ করেছে সাপ ডুবে আছি অন্ধকারে ডুবে আছি অপেক্ষায়
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register