Tue 28 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় শুভাশিস সাহু

maro news
T3 - নববর্ষ সংখ্যায় শুভাশিস সাহু

তোমার অজস্র প্রেমের কারাগারে

এই রূপকথারা আজও তবু

তোমাকে ডাকে।

অন্ধকার হৃদয়ের গভীরে এসে

তুমি আমাকে

জাগালে।

রূপকথার পরী তুমি

মুগ্ধ করেছিলে আমাকে।

আমি শুধু বন্দি থাকবো

তোমার অজস্র প্রেমের কারাগারে।



মেঘ বৃষ্টির কল্পনায় 

অনুন্দিতা আমি আজও
তোমার উড়ন্ত স্বপ্নে উড়ে চলি। 
আমি তোমার 
ক্রীতদাস প্রেমিক। 

এই প্রেম এই আকাশ_
আমাকে শেখায় তোমার প্রেমের
মানে। 

তোমার প্রেমের বিক্রিয়ায়;
তোমার প্রেমের উল্কা ঝড়ে
আমি শুধু হারিয়ে যাই। 

অনুন্দিতা তুমি আজও রয়ে গেছ
এই আকাশের উষ্ণতায়, 
আমরা শুধু

হারিয়ে যাব মেঘ বৃষ্টির কল্পনায়।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register