Sat 31 October 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় সোমা মুখোপাধ্যায় বাবলি

maro news
T3 - বিজয়া সংখ্যায় সোমা মুখোপাধ্যায় বাবলি

নেপোয় মারে দৈ

ছেলেটা বিয়ে করেনি । করবেও না । বিয়ে করার অনেক হ্যাপা। কে নেয় সে ঝামেলা! 

বিন্দাস থাকবে স্বাধীন । আর ওসবের কি হবে ! আরে টেকনিক আছে টেকনিক ।

              কি টেকনিক মহাশয় ! সমস্ত ঘেঁটে যাওয়া সম্পর্কের মধ্যে ঢুকে পড়তে হয় । 

ছেলেটা খোঁজ নিতে থাকে কোন কোন স্বামী স্ত্রীর সম্পর্ক গরবর __ ব্যস কেল্লাফতে ।

             অবশ্য ছেলেটির বেশ ভালো রুচি।সুন্দরী মেয়ে ছাড়া তার আবার রোচে না ।

                  সুন্দরী বিবাহিত হেদিয়া যাওয়া মেয়েদের সে বলতে থাকে ," আপনাকে না আমার খুব ভালো লাগে । আর কদিন বাঁচবো বলুন! তাই মনের কথা কইয়্যা দিলুম ।" 

                     সবাই হয়তো নয় , কিছু কিছু মেয়ে হঠাৎ করে হেলে যায় । ব্যস "ঢিঙ চ্যাক চ্যাক চিতা চিতা , ঢিঙ চ্যাক চ্যাক হো "

                     এমনি করে বেশ খেলা চলছিল তার । হঠাৎ কি হলো জানেন ? একটি মেয়ে তাকে সত্যিই ভালোবেসে ফেললো। এবং বুঝতে পারলো উল্টোদিকের ছেলেখেলা ছাড়া আর কিছু নয় ।

                     তারপর আর কি ? ছেলেটির একটি নামকরণ হলো নেপো। নেপোর প্রতিটি প্রেমিকাকে সে চিনে ফেললো। সেই প্রেমিকাদের সাথে আলাপ জমালেই নেপো রেগে কাই। মেয়েটি রেগে গিয়ে একবার ভাবলো, নেপোর সমস্ত প্রেমিকাদের নিয়ে একটা ইউনিয়ন বানিয়ে তদন্ত কমিশন বসাবে কিনা ! 

          পরক্ষনেই মনে হলো , থাক । এ তো একপ্রকার সমাজসেবা ভাই । শিল্পী মানুষ শিল্প করছেন । মেয়েটি নেপোকে বিয়ে করার কথাও ভেবেছিলো । হায় হায় ! 

                   ও হে নেপো , নবদ্বীপের লাল দই থেকে মোল্লার চক কলকাতা শ্রীরামপুর মধ্যমগ্রাম সব দই প্রাপ্তি ঘটুক। 


কেবল ঝামেলায় পড়ো না । অবশ্য তেমন কিছু হলে মেয়েটিকেই বাঁচাতে হবেই।

                    ভালোবাসার কত প্রকার জ্বালা!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register