- 77
- 0
প্রতিচ্ছবি দেখি
আমাদের পাড়া-গাঁয়ে পয়লা বৈশাখ আসে
পুজোর উপাচারে ,
বৈদিক মন্ত্র উচ্চারণে ;
পুজো হয় আবাদি জমি ,
গো-মাতা , বাস্তু-ভূমি , গৃহ-দেবতা …
আমাদের বংশ পরম্পরায় নিম-হলুদ মেখে
সকালের স্নান , পদাবলী গান .…
সন্ধ্যায় গোষ্ট মেলায় পুতুল নাচ,
নাগর দোলা , তালপাতার সেপাই ,
গৃহস্থ মানুষের প্রয়োজনীয় সামগ্রীর পসরা ,
মেলার আনন্দ …
মিলন ক্ষেত্র এক ;
আমাদের পাড়া-গাঁয়ে পয়লা বৈশাখ আসে
শৈশব-কৈশোরে প্রতিচ্ছবি দেখি
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে , আজও ।
0 Comments.