Sat 31 October 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় স্বপন কুমার ধর

maro news
T3 - বিজয়া সংখ্যায় স্বপন কুমার ধর

ভীড়ের মাঝে 


ভীড়ের মাঝে দাঁড়িয়ে যখন,

ভাবি আমি একা,

দিগন্তে দেখি সূর্য ডোবা,

অন্ধকার ঘনালেই ফাঁকা ।

ডুব দিয়ে সে উঠবে আবার,

আগামীকালের প্রাতে,

ইচ্ছে করে তারই মত,

আমিও উঠি সাথে।


একাকীত্বে ঘেরা অবসন্ন মন,

ঘরে ফেরে যখন,

ভাবনা-চিন্তার বেড়াজালে ক্লান্ত,

এলিয়ে পড়ে তখন।

সূর্যের আলো জানলা দিয়ে যখন,

প্রবেশ করে ডাকে,

অনিচ্ছার সাথে উঠি তখন,

ব‍্যস্ত থাকতে কাজে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register