Tue 30 June 2026
Cluster Coding Blog

কবিতায় স্বপন গায়েন

maro news
কবিতায় স্বপন গায়েন

উদ্বাস্তু 

উদ্বাস্তুরা গোধূলির চাঁদে আলো খোঁজে 

নষ্ট জীবনে স্বপ্ন নেই -

বেঁচে থাকার অঙ্গীকার কোথায়?


একটু একটু করে ডুবে যাচ্ছে গোধূলির চাঁদ

তবুও সেই আলোর স্পর্শ চায় সব্বাই 

বেঁচে থাকার গান উৎসব হয়।


ঝিঁঝিঁ পোকা চিৎকার করছে 

রাত বাড়ছে উদ্বাস্তুদের বুকের উপর 

জোনাকির হাতে লন্ঠনের আলো।


বুকের পাঁজরে মরা সঙ্গীতের করুণ সুর 

রেওয়াজ ছাড়াই বেজে চলে সর্বদাই 

উদ্বাস্তুদের উঠোন জুড়ে গোধূলির চাঁদ উপোসে থাকে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register