Tue 30 June 2026
Cluster Coding Blog

কবিতায় শীলা দাশ

maro news
কবিতায় শীলা দাশ

মৃত বনসাই

সময় শুধু ছিঁড়ে ছিঁড়ে পালটায় 

পায়ের পাতায় শতাব্দীর ছাই 

নষ্ট বেহালায় ভুল সুর

খড়কুটো ঠোঁটে নিয়ে একটি

পাখি উড়ে যায় লাটাইয়ের সন্ধানে

বাতাসের সাথে ঘুড়ির সখ্যতায়

আততায়ীর গোপন ফাঁদে কখন যে

ভোকাট্টা হয়ে যায় ভুল অঙ্কে 

কতবার চেনা পাহাড়ি পথ দিয়ে 

মিলিয়ে যায় ঘোড়ার খুরের টগবগ শব্দ

মরুভূমির ঢেউয়ে মিশে যায় উটের

পায়ের ছাপ আর গ্রীবার ঝলক

বিদ্যুৎ ছোবলে ঝলসে যায় বৃক্ষের

সবুজ ডানা আর অঙ্কুরিত ফুল

সূর্যের দহনে জ্বলে মরে যায় তৃণদল 

বিবর্ণ চাঁদের আলোয় শুধু থেকে 

যায় মরে যাওয়া নদীর বুকে

ক্ষয়াটে বহুরূপী মৃত বনসাই।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register