- 15
- 0
কবিতাপ্রাসাদে এস
গন্ধসুখের থেকে কেন রাখো বঞ্চিত
স্বাদ কোরকে ফুলকি আগুন পুষে
স্পর্শ সুখ যদি রাখো বেঁধে
জন্মের পথ এভাবে কেন ঢাকো!
নেই রোমাঞ্চ, নেই বিষাদ
নেই আনন্দ, নেই কোনো স্বাদ
দোষারোপে ভালোবাসাহীন ঘরদোর
বাঁজা করে কেন রাখো কবিতা'র মা-কে!
ফিরে এসো কবিতা গলাগলি করি,
খুব ঢলাঢলি হোক পিচ্ছিল প্রেমে
বাদানুবাদ সব আজ তোলা থাক...
প্রেমে অপ্রেমে গড়ি কবিতা-প্রাসাদ।
0 Comments.