- 51
- 0
নববর্ষ
নববর্ষ এলে
বসন্তের দখিনা বাতাস তোলে
আধো বোল
বিহুর ঢোলে,
পয়লা বৈশাখের শাঁখে।
আমার সত্তা—
আপন করে নেয় নতুন সংস্কৃতি,
বহাগের রোদে নতুন বছর
শিমুলের কিশলয় হয়ে জন্ম নেয়।
বরদৈচিলা— উড়িয়ে নেয় সাদা তুলো,
ঘননীল মেঘ হানে বজ্র
ঝরে বারিধারা, সাথে শিল।
নতুন পোশাকের গন্ধে
মিশে থাকে তিলপিঠার মিঠে ধোঁয়া,
হালখাতার পাতায় লেখা হয়—
“শুরু হোক আবার।”
রঙ্গালি বিহু রাঙিয়ে দেয় চরাচর,
সবুজে সেজে ওঠে তিস্তা-লুইতের দুই পাড়।
কোকিলের কুহুতান, পাপিয়ার পিউকাঁহা
বোনে স্বপ্নজাল,
ইস্টিকুটুম রাখে বাস্তব আবেদন,
"কাঁঠাল পাকো"...
দেখি— বিহু আর নববর্ষ
একসাথে এসে বসে আমার উঠোনে।
0 Comments.