Sat 02 May 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় শ্রীধর

maro news
T3 - নববর্ষ সংখ্যায় শ্রীধর

কালের চাকা'য়

কালের চাকা'য় হচ্ছি পেষাই,

নিত্য দিনের জীবনে,

কাল যা ছিল, আজ তা নেই, 

বুঝছি সবই প্রতিক্ষণে।

কাল যা ছিল না, আজ তা আছে,

এটাও অবশ্য ঠিক,

"স্থায়ী নয় কিছুই এই জগতে" -

বলাটাই তাই সঠিক।


বলতে পারো কী এনেছিলাম, 

জন্মাবারই সময়ে,

কেনই বা করি আমার-আমার, 

জীবনের প্রতিটি পর্যায়ে?

আশা থাকে, ইচ্ছে থাকে,

আকাঙ্খা ও থাকে জীবনে,

পূর্ণ করার লক্ষ্যে এগোনতেই,

আমার-আমার জাগে মনে।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register