Thu 16 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় সাহানা

maro news
T3 - নববর্ষ সংখ্যায় সাহানা

কবিতার জন্মদিন

কিছু শব্দ রাখলাম বিকেলের নিঃশ্বাসে..

নির্যাসটুকু হাতে মেখে নাও!

কবিতার শব্দবন্ধ থেকে যতিচিহ্ন পৃথক করে,

শুধু অক্ষর গ্রহণ করো।

বাঁধ-ভাঙা গানে আজ ফাগুনের আকাশ সেজেছে!

চিকচিকে সালমা জরির তারা আর চাঁদ থেকে আলো পেড়ে নাও,

তারপর?

মুঠোভরা অক্ষর আর চাঁদের আলোয় তোমার বর্ণবিন্যাস

ঢেলে সাজাও!

মুঠো খুললেই তুমি দেখবে

একটি নতুন অক্ষরসজ্জায়

সজ্জিত হয়েছে কবিতা!

ঘাসের ওপর যেমন শিশিরবিন্দু,

ঘর্মাক্ত কপোলের স্বেদতিলক

অথবা,

ভরপুর স্নানে সিক্ত কোনো নাকছাবি..

বসন্তের একলা দুপুরে স্নিগ্ধ প্রেমের উষ্ণতায় লেপ্টে থাকা সিঁদূর

আর এলোমেলো তাঁতে

পরিপূর্ণতা...

সব,

সব শুধু একটি কবিতার জন্য!

মুঠো খুলে ওকে আমন্ত্রণ জানাও।

আজ ওরই শুভ জন্মদিন।


Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register