Thu 30 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় রহিত ঘোষাল

maro news
T3 - নববর্ষ সংখ্যায় রহিত ঘোষাল

অশ্রুর চিত্রনাট্য


নদীর ওপারে হিঙ্গলগঞ্জ,

এপারে দাঁড়িয়ে আমি ভাবি

তোমাকে অসমাপ্ত ভেবে নেব

নাকি এ এক অসীমের সূচনা,

সর্বশেষ তোমাকে কবে দেখেছিলাম

সেই খবর রাখে পার্কের বেঞ্চ,

খসে পড়া মৃত পাতা,

অদূরে ভেসে যাওয়া সাম্পান,

কী অপূর্ব সেজেছিলে সেদিন,

এসেছিলে আমার দরজায়,

সাধারণের স্বপ্ন আজ ঈগলের পিঠে,

এসো, তোমার-আমার যৎসামান্য

এক জায়গায় করি আজ,

আমাদের বুকে যে শীর্ণকায় পথ,

জরাজীর্ণ ঘর,

জেনে রেখো আসলে তা হল প্রাচীন ঈশ্বর,

সত্য আরাধনার নবকলেবর।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register