- 22
- 0
স্বপ্ন
তাপস যখন পঞ্চম শ্রেণীর ছাত্র, তখন স্কুলের শিক্ষক তাদের চল্লিশ জনের সবাইকে কে, কি হতে চায় প্রশ্ন করেছিল। তাপস বলেছিল সে শিক্ষক হতে চায়। কেউ বা লিখেছিল ডাক্তার, কেউ বা পুলিশ আরো সবাই কত কি লিখেছিল। কিন্তু আজ কুড়ি বছর পেরিয়ে গেলেও তাপস শিক্ষক হয়ে উঠতে পারে নি। তাদের ক্লাসমেট তপন সে আজ ডাক্তার। কেউ বা স্বপ্নকে ধরতে পেরেছে। কারো স্বপ্ন বা ডানা মেলে উড়ে গেছে। তাপসের পঞ্চম শ্রেণীর স্বপ্ন ছিল কল্পনার রঙে রঙিন একটুকরো সাদা কাগজের গায়ে, না জানা স্বপ্নের অজানা কতগুলো কথা। তাপসের আজকের স্বপ্ন সে তো কল্পনা নয়। এ যে দিনের আলোয় দেখা বাস্তব জগতের কঠিন সত্য। অতনু সে তো চেয়েছিল সমাজের সকলের পাশে দাঁড়াতে। জীবন কিন্তু তাকেও সুযোগ দেয়নি। অকালে তাকে চলে যেতে হয়েছে অজানা এক স্বপ্নের দেশে। দিনু চেয়েছিল সে যেন তার ছোটবেলার খেলার সাথী রীনাকে বিয়ে করতে। কিন্তু দিনু আজ কোনো সরকারি চাকরি না পাওয়ার জন্য রীনার বাড়িতে তার সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি। কিছু স্বপ্ন কথা, ব্যথা, আর বেদনা ভরা অশ্রু ধারা নিয়ে সেই পঞ্চম শ্রেণীর ছোট্ট খাতায় লিপিবদ্ধ থেকে যায়। যে খাতার সাথে সাথে হারিয়ে যাওয়া সেই স্বপ্নকে যেন আর খুঁজে পাওয়া যায় না, মনের সেই মন্দিরে!!
0 Comments.