Mon 20 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় রত্না দাস

maro news
T3 - নববর্ষ সংখ্যায় রত্না দাস

বর্ষগান

প্রকৃতির পালাবদল শুরু হলো

জীর্ণ বাকল খসিয়ে নতুন সাজ,

হরিয়ালি সাড়া বনে বনে

বসন্তের হাসিতে লেগে বিদায়ী-ভাঁজ।


তীব্র ঝলকে, মুখর পলকে

দুয়ারে আগমীত নবাগত গ্রীষ্ম,

তার শরীরে খরতাপ, প্রবল ভাপ

রাগী চোখে যেন ক্রোধী ভীষ্ম।


বর্ষ নতুন তার নবীন আলো

ছড়িয়ে পড়বে দিকে দিকে

আলোর গান বাজবে মনে-প্রাণে

মুঞ্জরীত শাখায় ঘন পাতার চিকে।


ফুলে ফলে রঙিন ধরিত্রী

সবুজ নক্সাকাটা শাড়িতে রঙ্গিনী

মন জেগে উঠবে ভালোবাসায়

জানাশোনায় বলবে চিনি, চিনি।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register