- 69
- 0
একটা সাম্প্রতিক যুদ্ধের ছবি
ছবিটা, এরকমই ছিল-
মিসাইলের বিপরীতে
পাথর হাতে দাঁড়িয়ে একটা এতিম শিশু
পাল্টা বুলেটও প্রস্তুত
দুরে, ভাঙা গীর্জায় 'ক্রশ' এ
বুক পেতে দাঁড়িয়ে আছেন অসহায় ঈশ্বর-
আচ্ছা, আগুন কেন নীল,কমলা বা লাল হয়
আগুন কি শীতের চেয়েও শীতল
সে কি শুধু মৃত্যুই প্রসব করে
মৃত্যুর প্রিয় খেলা কি, কানামাছি?
এরকম আরও কিছু ছেঁড়া ছেঁড়া প্রশ্নে
যুদ্ধ,দখল আর মৃত্যুকে সাজিয়েছেন শিল্পী
আসলে,যুদ্ধে তো কেউই জেতেনা-সব্বাই হারে
মৃত্যুর দাম সেখানে এক 'দিরহাম'ও নয়
শুধু নিজেকে, নিজেই হারানোর থেকে বাঁচতে হয়।।
0 Comments.