- 16
- 0
কুহকিনী
কি আছে বলো,
কোথায় বা আছে? চলো
যেখানে অনাদি রহস্য খুঁড়ে ছোঁয়া যাবে ফল্গুর স্রোত।
এ ভাবে কি ফিরে যাওয়া যায়? বলো
শেষে তার কি আছে , চলো
দেখি এমন কি অনিবার্য প্রেষণা সংকেত
যুবতীর যাবতীয় লাস্যের মত।
আমি মদ খেয়ে, নিমগ্ন বিহ্বলতায়
কত শত শরীর ছুঁয়েছি তীব্র আসক্তির বশে
আহা! কি অপূর্ব, কি পেলব মোহময় তা....
উন্মাদের মতো খুঁড়েছি আর খুঁজেছি যাবতীয় রহস্যের ভ্রূণ।
অন্তহীনা......
তোমার অসমাপ্তি কম নয় মাদকের চেয়ে
তা জানে, এ মাতাল কাঙাল হৃদয়।
0 Comments.