Fri 23 October 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় নব কুমার দে

maro news
T3 - বিজয়া সংখ্যায় নব কুমার দে

প্রেমের পূর্বরাগ 

ছোটবেলায় আমি ভোরে উঠে শিউলি কুড়োতাম

ভেজা ঘাস মাড়িয়ে মাড়িয়ে 

গাছ ঝাঁকিয়ে 


খুব নরম গাছ মায়ের মতো 

আমার নরম হাতের ধাক্কাতেও ফুল ঝরাতো 


খুব শখ ছিলো আমার প্রেমের আগেও কিছু থাকবে 

পূর্বপ্রেম

কারো দরজায় একদিন সকালে চুপিচুপি চুপড়ি করে শিউলি রেখে আসবো

কেউ ভুল করে কানামাছি খেলতে খেলতে 

আমায় জাপটে ধরবে 


কোনো আলো ঝলমল নীরব রাত্রিতে 

শুন্য পথে শুধু তুমি আমি হেঁটে যাবো


কিন্তু এসব হয়ে ওঠেনি 

আমার প্রেম কবিতা হয়ে ওঠেনি কখনও 

নিছক ঘটনা বা দুর্ঘটনা হয়েই রয়ে গেছে 


তুমিওকি আর কখনোও সেই ছেলেটাকে 

চিনতে পেরেছো 

যেই ছেলেটা সাইকেল নিয়ে দূর থেকে 

দাঁড়িয়ে তোমাকেই দেখতো

যখন তুমি বসে থাকতে পুজো দালানের সামনের চেয়ার গুলোয় বন্ধুদের সাথে 

প্রতিদিন নতুন নতুন জামায় 

নতুন নতুন সাজে 


শুধুমাত্র বিজয়ার দিন 

দেবী বরণের সময় আমি মায়ের হাত ধরে

তোমার খুব কাছে চলে যেতাম 

তোমাকে খুব কাছ থেকে দেখতাম 

শ্যাম্পুর গন্ধ পেতাম 


হয়ে উঠলো না

তপ্ত দুপুরে আঁচলের ছায়ার মতো

মিষ্টি প্রেম আমার হয়ে উঠলো না 


আমার প্রেমেও যেন হুড়োহুড়ি 

আঁচড়াআঁচড়ি, প্রদর্শনী, প্রতিযোগিতা 

কী যেন একটা ঘটছে যেটাকে জোর করে 

প্রেম বলে চালাচ্ছি


প্রেমেরও তো একটা ফোরপ্লে থাকবে 

গোটা জীবনে একটা ন্যাকা ন্যাকা অধ্যায় তো থাকবে

গান নেই, বৃষ্টি নেই, বৃষ্টির আদিখ্যেতা নেই 

অষ্টমীর অঞ্জলীর ফুল ছোড়াছুড়ি নেই

বিজয়া সম্মেলনীর মহড়া নেই 


শুধু মদ আর শরীর সর্বস্ব প্রেম 

সে আবার প্রেম নাকি 


প্রেম তো ছিলো তোমার চোখে

যেদিন প্রথম ফিরে দেখেছিলে

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register