- 10
- 0
নতুনের আবাহন
বৈশাখের ওই কাঠফাটা রোদ
ছড়ায় দহনজ্বালা
শুকনো পাতার বিদায়গানে
সাঙ্গ হল পালা ।
পলাশরঙা আকাশ মাঝে
মেঘের আনাগোণা
শিমূল সুরে স্বপ্নসকল
মন দিয়ে যায় গোণা ।
নববর্ষের রঙীন আঁচল
রামধনু রঙে আঁকা
পুরানো স্মৃতির ওল্টানো পাতা
নতুন স্বপ্নে ঢাকা ।
হালখাতার প্রতি পাতায়
রয়েছে দুঃখ সুখ
নতুন বছর নতুন আশায়
বাঁধব মোরা বুক ।।
0 Comments.