Sun 13 September 2026
Cluster Coding Blog

কবিতায় মালা চক্রবর্তী

maro news
কবিতায় মালা চক্রবর্তী

খুঁজে নিতে দিও

এত যে রাতদিন লিখে চলো তাকে 
সকালের প্রাতরাশ থেকে রাতের রূপচর্চা
কিচ্ছু যে বাদ যায় না! 

জানো না, গল্প ফুরিয়ে গেলে
নটেগাছ মুড়োয়
শেষটা একরঙা ব্যাক কভার অথবা রঙ্গমঞ্চে চোখের সীমানা টেনে দেওয়া যবনিকা। 

তোমার ফুরিয়ে যাওয়ার ভয় করে না! 

সবটা চিনিয়ে দিও না
কিছুটা গোপন, অব্যক্ত থাকুক না- হয়
কিছুটা তাকেও খুঁজে নিতে দিও।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register