- 6
- 0
বয়স কাল
কষ্ট করে বন্ধু তুমি
বানালে যে ঘর!
থাকবে না আর দুদিন-
পর তোমারই সে ঘর।
তোমায় ফেলে দিয়ে দখল-
নেবে তোমার বংশধর।
থাকবে না আর তখন-
তোমার কোন অধিকার!
তোমার তখন জায়গা হবে-
ওই আবর্জনা পর!
থাকবে না কোন মূল্য-
তখন তোমার আর!
মুখ ঝামটা দেবে তখন-
তোমার আদরের ছেলে।
অনেক কষ্টে সুখে-দুখে একদিন-
তুমি যাকে পেলেছিলে!
সইতে হবে নয়তো পাবে-
ধমকানিটা তোমার বৃদ্ধকালে!
জুটবে-না আহার জুটবে প্রহার-
হয়তো তোমার ভালে।
কষ্টে গড়া স্মৃতি তোমার-
ফেলবে নোংরা বলে!
দেখবে তুমি কাঁদবে হৃদয়-
ভাসবে নয়ন জলে।
0 Comments.