Sat 31 October 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় কৌশিক চক্রবর্ত্তী

maro news
T3 - বিজয়া সংখ্যায় কৌশিক চক্রবর্ত্তী

গর্ভাবস্থা 

নৌকা ডেকে সৌরবিজ্ঞান গবেষণায় কোন কৃতিত্ব নেই

বরং দল বেঁধে ভেসে আসা খামখেয়ালি কচুরিপানার গুরুত্ব বেশি

চলকে উঠছে রাত্রিকালীন কুর্সি-

সম্রাট সাজবার দাবীদার কে?

জলতল চিনিয়ে দেওয়া শ্রমিক-


এখনও কেউ দুর্বিনীত সাজে

জলের গভীরে ঘটি হারিয়ে যাওয়ার গল্প

                        নতুন নয়...


আমি কি জলজ?

এমন অনিয়ন্ত্রিত দাবীর কাছে হাঁটু গেড়ে বসি

তারপর সাপের বিচরণ

কচুরিপানার ডাল ধরে বেঁচে থাকতে চেয়েছে 

                       গোয়েন্দা গল্পের লেখক...


আমি আঁকড়েছি শিল্পায়ন

নাব্যতায় বিজয়ী হয়েছে জাহাজের প্রপেলার

তার পিছনে বিচ্চুরিত লীনতাপ-


অবশেষে নৌকারাই গর্ভবতী

আর আমি তার পেটে বাঁচতে চাওয়া ক্ষুধার্ত মধুচোর...

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register