- 10
- 0
বরফ জ্বর
বরফের টুকরো থেকে গলে পড়ছে জল
মাথা নিচু করে বসে আছো তার সামনে
কখনো ভাবনি দারুণ অসুখে
তোমার কপাল জুড়ে রাত্রি যাপন করছে সে
আগলে রাখছে পারদের ওঠা নামায়
অজস্ৰ যন্ত্রনা থেকে মুক্তি দিতে তোমাকে করছে হিমশিতল
বিন্দু বিন্দু জলের যত্নে তোমার অসুখের অনুভূতি গুলো
উড়িয়ে দিচ্ছে ঘরের প্রতিটি কোনে।
তাইতো আজও স্বপ্ন দেখো ছবি আঁকো একটা দিনের
তোমার শরীর জুড়ে অন্ধকার হারিয়ে যাচ্ছে
অজানা ঠিকানায়, রাত জাগা পাখিদের সাথে
নিশ্চিন্ত আরাম নিতে বরফ এখন অপ্রাসঙ্গিক
যুক্তিরা ভুল হলে সেই কথা ভাবে
মনে করে প্রতিটি রাত আসবে বরফের শীতলতা নিয়ে।
0 Comments.