Fri 01 May 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় জয়দেব দাস

maro news
T3 - নববর্ষ সংখ্যায় জয়দেব দাস

অবতার


যে প্রদীপের তলায় আলো ঊর্ধ্বে টানে শিখা,

যার বাণীতে জীবন জুড়ায় ফেরায় ভাগ্য রেখা।

সেই চরণে স্থান খুঁজে মন প্রাণে প্রদীপ জ্বেলে,

স্থির হয়ে তুই থাক বসে থাক সেই প্রদীপের তলে।

জ্ঞানে হৃদয় উঠবে ভরে সঠিক সময় হলে,

সোনার আলো আসবে নেমে পাষান হৃদয় গলে ।

কৃপা যে তাঁর সবার তরে সমানভাবে রয়,

সুধী,শান্তি, সত্য জ্ঞানে করেন চেতনময়।

Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register