Sun 06 September 2026
Cluster Coding Blog

কবিতায় দেবাশিস সাহা

maro news
কবিতায় দেবাশিস সাহা

কোলাহল রঙের সংসার 

দূর পাহাড়ি গ্রামে স্কুলবাড়ির পাশে
আলোর বাতাসে কেঁপে ওঠে মন

দিনগুলি বয়সের ঝরাপাতা
ভেসে যায় নগরের নদ-নদিতে
সুযোগ হলেই
বয়স থেকে নেমে আসি শৈশবে
খেলার মাঠে গড়িয়ে যায় সূর্যাস্ত
অন্ধকার সরিয়ে সরিয়ে
হাত ধরি লালের 

বাড়িটা একা হয়ে যায়
নি:স্ব হয়ে যায় লালের আত্মীয়স্বজন 

কাঁপা কাঁপা হাতে কেউ যেন লিখে রাখে
আমি ভালো নেই, মোটারাম

এই দু:সময়ে কেউ ভালো নেই লাল

রক্তাক্ত ভোর কাঁধে করে
আজও ফেরি করি সেবাশুশ্রূষা
বিকেলগুলো জমিয়ে রাখি
স্মৃতির আল্পনা আঁকার জন্য 

সময় চলে যায়
দেখা হয়না তোমার সংগে 

কোলাহল রঙের সংসার
তবু একা লাগে

চোখ বুজলে স্পষ্ট দেখতে পাই
শেষ ট্রেন ঘরে ফেরে
শহরের যাবতীয় কালি মেখে।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register