Sun 01 November 2026
Cluster Coding Blog

T3 - বিজয়া সংখ্যায় চিরঞ্জীব হালদার

maro news
T3 - বিজয়া সংখ্যায় চিরঞ্জীব হালদার

শ্রীচরণেসু প্রেমিকা

আল্পস পর্বত আমাকে ডেকে পাঠিয়েছে।

তাই কথামত ইলিয়ট পার্কে যেতে পারব না।


তরশু হনুমান মন্দির আর নীলপাহাড় এর মধ্যে সালিশি সঙ্গে বসবে।

তুমি না থাকলে লাইন্সম্যানের দায়িত্ব কে সামলাবে।

আমাজনকে বলেছি দুটো এয়ার টিকিট বুক করতে।


 সন্ধ্যায় জমিয়ে মোগলাই খাওয়ার পর

নুটুবাবুর নাটমন্দিরে প্রেমিকা সংবাদ যাত্রাপালা দেখার পর যে যার বাড়ি ফিরব।


আদমশুমারি কাকু ফোন করেছিল ।

জানতে চেয়েছে আমার কোন প্রেমিকা আছে কিনা।

পারলে তোমার বয়সটা ম্যাসেঞ্জার জানিও।

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register