- 24
- 0
আবেদন
সত্যি যেন ছুঁয়ে থাকি,
মেঘ যেমন ছুঁয়ে থাকে আকাশ,
গাছেরা ছুঁয়ে থাকে মাটি,
আর স্বপ্নে ছুঁয়ে থাকি পৃথিবীর সব সুখ,
প্রতিটি নীরব প্রত্যাখ্যানে যেমন,
ছুঁয়ে থাকে বিবর্ণ বিষণ্ণতা,
সেইভাবে যেন ছুঁয়ে থাকি,
বসন্তের উদাসী বাতাস,
হেমন্তের ঝরে যাওয়া পাতা,
মাতৃগর্ভে থাকা ভ্রুণের মতোই,
যেন আলগোছে ছুঁয়ে থাকি,
সূর্য্যদীঘল ভোরের আলো,
আর চা বাগানের সেই নিঃসঙ্গ ছায়াগাছ,
বর্ষণক্লান্ত বিষন্ন শ্রাবণ সন্ধ্যায়,
আর প্রত্যেকটি উৎসবমুখর নববর্ষের,
রবীন্দ্রসঙ্গীত মাখা সোনালী সকালে যেন,
ছুঁয়ে থাকি তোমার হৃদয়,
অনন্তকাল,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
0 Comments.