Sun 06 September 2026
Cluster Coding Blog

কবিতায় বন্যা ব্যানার্জি

maro news
কবিতায় বন্যা ব্যানার্জি

শব্দ

জানি ব্রহ্ম।

তবুও তুমি আকাশ ভালবাসতে পারতে।কিম্বা ফুল,নদী। কত সুন্দরী যুবতী তোমার দীর্ঘ অপেক্ষায় ছিল।তাকে মর্যাদা দিতে পারতে! এতো কিছু থাকতে তুমি শব্দ বেছে নিলে।আওয়াজ।তুমি জানতে না এই অবেলায় আওয়াজ ওঠানো কতটা অন্যায়! চাইলে গান হতে পারতে।

কিম্বা কবিতা! মঞ্চে মঞ্চে যন্ত্রে,করতালিতে মুখর হতে পারতে।এদের মধ্যেকার চিৎকার ওরা ঢেকে দিত ফুল আর উত্তরীয় তে।সেসব ছেড়ে তুমি মন্দিরে মসজিদে, রাজপথে আওয়াজ ওঠালে। তা বটে।মালায় মালায় সাজল তোমার দেহ।তার ভেতরে বারুদ জমা রক্ত।

কে বলেছিল তোমায় এই দহনে বারুদ হতে! কে!

Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register