- 16
- 0
মায়াচক্র
ঋতুমতী মেয়েটি চৌকাঠে এসে থামে।
ভেতরে ঈশ্বর! পেরোতে পারেনা! স্ব বিরোধে টাল খায়।
বহুদিন এই ছোঁয়াছুঁয়ি খেলা।
গণিত মানেনি যে তার কাছে অনায়াস জিতে যাওয়া এইসব সিঁড়ি ভাঙা দান।
মেয়েটির কোনো কোলাহল নেই।
অবলীলায় ঈশ্বরী হয়ে ওঠে অম্ববাচির প্রাচীন জনপদে। চৌকাঠ সে বাধা অতিক্রম করে নেয়।
0 Comments.