- 11
- 0
পরিচয়
দৃষ্টি ভিজে এলে
পড়ে থাকা রাজপাট গুটিয়ে নিই
মেঘ বিদায় নিলে যেমন
কুয়াশা আঁচল জড়িয়ে নেয় শরীর...
শেষবেলা কথা দেয় না কোনোদিন
ফুরিয়ে যাওয়ার মুহূর্তে
আঙুল টেনে ধরে আধবোঁজা চোখ।
তারাখসার দিব্যি দিয়েছিল যে সন্ধেটা
অমাবস্যা রাতের গল্প সে ভুলেছিল নিশ্চয়ই।
আনকো আলোয় কথারা দাঁড়িয়ে থাকে
স্ব-আলোর উজ্জ্বল পরিচয়ে...
0 Comments.