Thu 16 April 2026
Cluster Coding Blog

T3 - নববর্ষ সংখ্যায় অমিত কুমার রায়

maro news
T3 - নববর্ষ সংখ্যায় অমিত কুমার রায়

একলা বোশেখ এখনো অনন্য

বাবুমশায়, ও বাবুমশায় শুনুন শুনুন

এখনো বাঙালির উনুন ঘরে

নববর্ষে পদে পদে কত্ত যে খাবারের

পদোন্নতি হয় তার খবর রাখেন?

রাখেননি!

আপনি ঠিক বঙ্গে আছেন তো?

হ্যাঁ একলা বোশেখ মানে নববর্ষে

অতোটা অভিমান রাগ অগ্নি ঢেলে

বললেই সবাই মেনে নেবে?

পয়লা বোশেখ শুধু

বাঙালিয়ানার স্মৃতিচারণের এক প্রহরণ !

শহর স্মার্ট হয়েছে গ্রামও স্মার্ট হচ্ছে

তবুও বাঙালিয়ানা আছে গ্রাম বাংলার বুকে।

বাংলার নববর্ষে হর্ষে সাজে পাড়া

তোলপাড়িয়ে ওঠে গ্রাম আর গ্রাম!

ভোর থেকে চলতে শুরু হয় টেলিভিশন রেডিও।

বাঙালি নিকোনো উঠোনে আজও

আলপনা আঁকে

পার্বণের ভেতরে আছে প্রচুর অক্সিজেন আনন্দ।

ঝাঁপের আনন্দ সক্রান্তিতে

নববর্ষ আনন্দ এখানে চড়ক মেলায়

ছেলে মেয়ে আট থেকে আশি কত সাজে সাজে

জিলিপি পাপড় টাটকা টাটকা ও!.....

আমাদের গ্রামে নববর্ষ নামে

মায়ের্ লাল শাড়ি পরে চন্দন বাটায়,

আলতা সিঁদুর তুলসি দূর্বা ধান ফুল দিয়ে

তুলসি মঞ্চে ঝারি থেকে জল পড়ে

টপ টপ টপ !

কোথাও কোথাও সাংস্কৃতিক সভা

গান বাজনা।

গাঁয়ে সেকরা মুদি হোসিয়ারি নানান দোকান

সেজে ওঠে ওমের আনন্দে।

একলা বোশেখ থেকে অক্ষয় তৃতীয়া

মিষ্টির আলাপন !

বিকেলে ফুটবল খেলা হয়

সত্যি তবে

নীল খামে চিঠি লেখা নেই

স্মার্ট ফোনে শুভ নববর্ষ ঢলে পড়ে কত্থক নৃত্য করে।

আত্মীয় সমাগম গমের মতোই দুর্লভ।

এখন নববর্ষে ফিস্ট বাড়ছে

লুচি মাংস রাইসের রমরমা।

এখন পশ্চিমবঙ্গে ভোটের নববর্ষ চলছে।

কেউ হেঁসেলে ঢুকছে

কেউ শিশু কোলে নিচ্ছে......

গ্রাম বাংলার বুকের দরজাগুলি খোলা

শুধু তোমরা আসনি

মায়ের খোঁজ যারা রাখনি!

তারা কি

গ্রাম্য পথের পদাবলী শুনতে পাও?

শুধু আফশোস হা হুতাশ

কুরে কুরে খায় কি ঠিক তো?

এসো

শুভেচ্ছা জানাই আমন্ত্রণ করি নববর্ষকে

তুমি আমি সে ও তারা

শুধু মঙ্গলের জন্য নয়

মানবিকতার পাঠশালা খুলে আলো জ্বালো

শুভ নববর্ষ !

হাতে হাত শক্ত করে ধরে রাখলে

নববর্ষে পাখি গাইবে গান

ফুল ফুটবেই ফুটবে সে গান শুনে

নদী বলবে দ্যাখো আমি নর্তকী আম্রপালি।


Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register