- 12
- 0
কাঁচ
গায়ে, রোদ এসে পড়লে
তোমার সর্বাঙ্গ থেকে বাউল শুনতে পাই আমি
খুব স্বাভাবিক , তোমার বাবা মা আত্মীয়স্বজন সেটা শুনতে পারবেন না...
শোনার কথাও নয় ...
তারা কাঁচের বোতলে মানিপ্ল্যান্ট সাজিয়ে তোমার তালুবন্দি করেছে ...তাই কোপাই এর ক্যালকুলাস তোমার জন্য নয় ...
তার পরে আসে সেই ব্রাহ্মমুহূর্ত,
আমি তোমাকে , তুমি আমাকে
ভালবেসে ফেলো ...
ভালবেসে ফেলি হিমাঙ্কের নীচে গিয়ে ...আলবাত ভালবেসে ফেলি পাগলের মতো
কিন্তু সমস্যা হলো...পাগল কাঁচ দেখলেই ঢিল ছুঁড়ে মারে ...
তোমার সভ্য সমাজ তা মেনে নেবে তো ?
0 Comments.