- 33
- 0
মানুষ কখনো ঈশ্বর গড়তে পারে না
যে মানুষটা মসজিদ ভাঙছে সে মন্দির ভাঙতে পারে
যে মানুষগুলো গির্জা ভেঙেছে তাদের কাছে মসজিদ ভাঙাটা নতুন কিছু নয়
কিন্তু যারা নাস্তিক তারা কিছুই ভাঙে না
তাদের কাছে ঈশ্বর বলে কিছু নেই।
ঈশ্বর যদি থাকে তাহলে হিন্দু -মুসলিম খ্রীষ্টান কেন মন্দির -মসজিদ- গির্জা ভাঙে?
আসলে তারা একে অন্যকে ভাঙে
এইভাবে ভাঙতে ভাঙতে তারা নিজেদের তৈরি ঈশ্বরকেও ভাঙে- শুধু তারা নিজের প্রতিষ্ঠানকে ভাঙে না
তাহলে প্রমাণিত "প্রতিষ্ঠানই ধর্ম"।
আবার এটাও ভাবনার বিষয় প্রতিষ্ঠান যদি ধর্ম হবে তাহলে সবকটা প্রতিষ্ঠান একটা ধর্ম দিয়ে ভাগ হবে না কেন?
তাহলে কি সৃষ্টি কর্তা ধর্ম ভেদে আলাদা!
এটাও তো একটা প্রশ্ন?
ইমারতের কারিগরের জাত- ধর্ম দেখা হয় না , ফুল বিক্রেতার জাত ধর্ম দেখা হয় না অথবা পূজোর উপাচার সরবরাহকারীর?
এবার একটু খোঁজ নিয়ে দেখুন,
যদি দু একটা নাস্তিক খুঁজে পান দেখবেন তাদের হৃদয়েই ঈশ্বরের অবস্থান।
0 Comments.