Wed 11 March 2026
Cluster Coding Blog

ভূত সিরিজ || সব ভূতের গল্পে সুদীপ ঘোষাল - ৮

maro news
ভূত সিরিজ || সব ভূতের গল্পে সুদীপ ঘোষাল - ৮

অশরীরী

রমেন সকালে উঠেই ঘরের সিলিং এর দিকে তাকিয়ে দেখলো একটা লাশ ঝুলছে। অনেকদিন পর নিজেকে তার বেশ হাল্কা লাগছে। মনে পরে গেলো তার গত রাতের কথা। ঝুমার সঙ্গে তার ভালোবাসা অনেকদিনের। তবু সে দীপের সঙ্গে খোলাখুলি যৌনাচারে লিপ্ত। লুকিয়ে রমেন, দীপের বাগানবাড়িতে সব দেখেছে। তারপর সে দুঃখে, রাগে গলায় দড়ি দিয়েছে।
মোটর সাইকেলে চেপে রমেন ঝুমার কাছে যাচ্ছে, একটা ফয়সালা করার জন্য। দীপ আর ঝুমা দেখলো একটা আরোহী বিহীন মোটর সাইকেল তাদের দিকেই ছুটে আসছে যমদূতের মত...
Admin

Admin

 

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register