Sat 05 September 2026
Cluster Coding Blog

মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

maro news
মার্গে অনন্য সম্মান ইন্দিরা দত্ত (সেরা)

অনন্য সৃষ্টি সাহিত্য পরিবার

সাপ্তাহিক প্রতিযোগিতা পর্ব - ১০৫ বিষয় - শিক্ষক দিবস

লহ প্রণাম

হে মহান শিক্ষাগুরু চরণে প্রণমি, লহ তুমি নমস্কার, অপরাধ ক্ষম। আজিকার এই দিনে দাও মোরে ক্ষমি, আশীর্বাদ দেহ মোরে আশাটুকু মম। জ্ঞানালোকে উদ্ভাসিত করিয়াছো মোরে, জ্ঞানের সাগর তুমি শ্রেষ্ঠ গুণাকর। দানিয়াছ শিক্ষা মোরে প্রাণ পাত করে, শিক্ষাদানে কভু তুমি হলে না কাতর। আজীবন সাধিয়াছো শিক্ষাদান- ব্রত, তব কীর্তি চিরকাল রবে স্মৃতিপটে। আজীবন রবে তুমি হৃদয়ে জাগ্রত! বার বার প্রণমি যে সেই পুণ্য তটে। শিক্ষার-ই কারিগর নামে তোমা জানি, ' শিক্ষক দিবস' নামে বিশেষ এদিনে। শ্রেষ্ঠ গুরু তুমি মোর প্রিয় গুরু মানি, শিক্ষা অসম্পূর্ণ ছিল জানি তব বিনে। প্রতিভাত আছো সদা যেন দীপ্ত রবি! শিক্ষক দিবসে সদা তোমাকেই স্মরি। হৃদয়েতে জাগাইলে কল্পনার ছবি, স্মৃতি মাঝে সদা যেন তব পদ বরি।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register