Tue 13 October 2026
Cluster Coding Blog

ক্যাফে কাব্যে অমিতা মজুমদার

maro news
ক্যাফে কাব্যে অমিতা মজুমদার

শিরোনামহীন

আমাদের জমানো কথাগুলো শিমুল তুলো হয়ে ভেসে বেড়ায় বাতাসে, আমাদের দেখা স্বপ্নগুলো গিয়ে মিলেছে রঙীন মেঘের সাথে আকাশে। আমাদের একসাথে চলা সুখ দুঃখের স্মৃতিগুলো, এখন শুধুই স্টোর রুমে জমে থাকা ধুলো। আমাদের সোনালী সময়ের সেই সব দিনরাত্রি পুরোনো কাগজের বিজ্ঞাপন চিত্রের রঙচটা পাত্র পাত্রী। মহাকাল চক্রের একপারে তুমি, অন্যপারেতে একাকী নিঃসঙ্গ আমি। অন্তিম প্রহরে এসে ঘোলাটে চোখে, অহেতুক খুঁজে ফেরে তোমাকে। মন এক অলীক আশা নিয়ে ভেসে চলে, জীবন নদীতে এলোমেলো হাওয়ায় পাল তুলে।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register