Tue 15 September 2026
Cluster Coding Blog

কাব্যানুশীলনে ঋত্বিক গোস্বামী

maro news
কাব্যানুশীলনে ঋত্বিক গোস্বামী

ভালোবাসার কবিতা

কেউ তো হতেই পারে অসম্পূর্ণা নারী কেউ বা হয়ে ওঠে অসম্পূর্ণ পুরুষ নারীটি গৌরী বা সুআননা নয় পুরুষটিও নয় কোনো গ্রীক ভাস্কর্যের প্রতীক পুরুষটিকে বর্জন করেছে তার নারী নারীটিও বহুদিন স্বামী পরিত্যক্তা ওদের জন্য সবুজ পার্কের এক কোণে একটা নিরালা বেঞ্চ থাকুক পান্থপাদপের তলদেশে থাকুক নিবিড় নিভৃতির আয়োজন ওরা পাশাপাশি হেঁটে যাক নিস্তরঙ্গ স্বচ্ছ নদীটির ধারে অভিজ্ঞ চাতকের মতো পান করুক কয়েক ফোঁটা বৃষ্টিজল তারপর শামুকের দিকে চড়ুইয়ের দিকে নির্নিমেষ তাকিয়ে বলে উঠল পৃথিবী তোমাকে বড্ড ভালোবাসি আমাদের জন্য ভালোবাসা দাও একটুকরো ভালোবাসা।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register