Tue 22 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় প্রভঞ্জন ঘোষ

maro news
হৈচৈ কবিতায় প্রভঞ্জন ঘোষ

একে অন্যে

শন্-শন্ বায়ু অতি চঞ্চলা ভন্-ভন্ ভ্রমরার সাথে করে খেলা। টিপ্-টিপ্ বারি চুপি-চুপি ঝ'রে নিমফুলেদের নিয়ে গোনাগুনি করে।। প্যানপ্যানে বাঁশি ধ্যাত্তেরি গাড়ি ঘ্যানঘ্যানে মানুষের স্বরে লড়ালড়ি। চমচম্, পান্তোয়া রসে মাখামাখি, টসটসে জিহ্বাগ্র জুলুজুলু আঁখি।। রঙচঙে রামধনু রাঙা জলশোভা, ঝকঝকে অম্বর চকচকে ডোবা। ঘুটঘুটে রাত্তিরি ঘুমঘুমে খোকা, নিদ্রা ও আঁধারের চুমোচুমি আঁকা।।
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register