Tue 22 September 2026
Cluster Coding Blog

হৈচৈ কবিতায় রতন বসাক

maro news
হৈচৈ কবিতায় রতন বসাক

মনে পড়ে

স্কুলে থেকে ফেরার পথে দেখে গাছে ফল, সবাই মিলেই বলল তখন পাড়ি গিয়ে চল। যেমন বলা তেমন কাজে দৌড়ে গেল সব, চুপ করে থাক মুখে কেহ করিস নাতো রব। একটা ছেলে কোলে উঠে লাঠি হাতে নেয়, পাকা ফলটা পাড়ার জন্য ঠেলা তারে দেয়। টুপুস করে পড়লে নিচে সেটা নিতে যায়, একটু পরে হাঁটতে-হাঁটতে মজা করে খায়। মনে পড়ছে ছেলেবেলার সেসব কথা আজ, ভাবনা বিহীন ছাত্র জীবন ছিল কতো রাজ। মনের ভিতর ছিল নাতো কোনো রকম ভয়, জীবন থেকে ওসব সময় হয়ে গেছে ক্ষয়!
Admin

Admin

dsaf  

0 Comments.

leave a comment

You must login to post a comment. Already Member Login | New Register